রৌপ্য নিশ্চিত আরচ্যারিতে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে একটি রৌপ্য পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল পুরুষ কম্পাউন্ড দলগততে লাল-সবুজদের তিন আরচ্যার নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছার ও ঐশ্বর্য্য রহমান এই পদক এনে দিয়েছেন। সেমিফাইনালে তারা ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন। আগামীকাল ফাইনালে তারা ভিয়েতনামতে হারাতে পারলে গলায় তুলতে পারবে স্বর্ণপদক। এর আগে তারা কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে টাইব্রেকারে ৩০-২৭ এ হারায়।