বিশ্বকাপের উদ্বোধনী ভেনুতে দর্শকের মৃত্যু
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আসন্ন ফুটবল ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বেধনী ভেনু মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে দুর্ঘটনার শিকার হয়ে এক দর্শকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত পরশু রাতে মেক্সিকো-পর্তুগাল প্রীতিম্যাচ শুরুর আগে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক ব্যক্তি ভিআইপি বক্সের দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে নামার চেষ্টা করতে গিয়ে নিচে পয়ে যান। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
মেক্সিকো সিটির প্রসিকিউটর অফিস জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী নেয়া হচ্ছে। পাশাপাশি মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রক্রিয়াও চলছে।
দীর্ঘ সংস্কারের পর প্রীতিম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামটি আবার খুলে দেয়া হয়। আগামী ১১ জুন এখানেই শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো একই ভেনুতে তিনটি বিশ্বকাপ আয়োজনের নজির গড়তে যাচ্ছে এই মাঠ।