ইসলামিক ব্যাংকিংসেবার ১৭ বছর পূর্ণ করল ব্যাংক এশিয়া
Printed Edition
ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিংসেবার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৪ ডিসেম্বর রাজধানীর কাওরান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রাক্তন চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, প্রাক্তন সদস্যসচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ফকিহ সদস্য মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হুসাইন খান এবং ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিকুল আরেফিনসহ অন্যান্য উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানরা এবং অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।