বরিশাল পলিটেকনিকে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত
Printed Edition
বরিশাল ব্যুরো
এএসএসইটি প্রজেক্টের আওতায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
জব ফেয়ারের উদ্বোধনের পর অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী রকিব উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম এবং কারিগরি শিক্ষা অধিদফতরের বরিশাল আঞ্চলিক পরিচালক প্রকৌশলী আরিফুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ এস এম শামসুন নাহার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাধ্যক্ষ মীর মনজুর মোরশেদ।