দেশেই তৈরি হচ্ছে এইচটিসির স্মার্টফোন

Printed Edition
pro-3
দেশেই তৈরি হচ্ছে এইচটিসির স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক

বিশ্বের অন্যতম মোবাইল ব্র্যান্ড এইচটিসি এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। দেশীয় কারখানাতেই উৎপাদিত হচ্ছে মোবাইল ফোনটি। বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে পাওয়া যাচ্ছে এইচটিসির নতুন মডেল ‘ওয়াইল্ডফায়ার ই-৭ লাইফ’। ফোনটি উৎপাদন ও বাজারজাত করছে দেশীয় প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড।

বিশ্বের প্রথম টাচস্ক্রিন হ্যান্ডসেট এবং প্রথম অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা হিসেবে খ্যাত এইচটিসি একসময় বিশ্ববাজারে শীর্ষস্থান ধরে রেখেছিল। দীর্ঘ বিরতির পর বাংলাদেশকে বেছে নিয়ে আবারো বাজারে ফিরছে এই কিংবদন্তি ব্র্যান্ড। দেশের কারখানায় তৈরি এই ফোনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বমানের মোবাইল ফোন উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাল। অক্টাকোর প্রসেসরের এই সাশ্রয়ী মডেলে রয়েছে ওয়াটারড্রপ এবং ইনসেল প্রযুক্তি ফিচার সমৃদ্ধ ৬.৭ ইঞ্চির এইচডি+ডিসপ্লে এবং ১২০ হার্জের রিফ্রেশ রেট। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের আর মেমোরি ৬+১২৮ জিবি। সেলেক্সট্রা লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মামুন খান বলেন, ‘এই মূল্যস্তরে এইচটিসি ওয়াইল্ডফায়ার ই-৭ লাইফ বর্তমানে বাংলাদেশের বাজারের সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় ফোন। দেশে তৈরি হওয়ায় গুণগত মান নিশ্চিত করাসহ দামও রাখা গেছে ক্রেতাদের নাগালের মধ্যে।’