উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দ্রুত বাড়ছে
Printed Edition
রয়টার্স
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা খুব গুরুতরভাবে বৃদ্ধি করছে এবং এতে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্রের পাঁচ মেগাওয়াট রিঅ্যাক্টর, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইউনিট, লাইট ওয়াটার রিঅ্যাক্টরসহ বিভিন্ন স্থাপনায় কার্যক্রম দ্রুত বেড়েছে। তিনি জানান, এসব লক্ষণ ইঙ্গিত দেয় যে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।