ভেনিজুয়েলায় বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা

Printed Edition
Int-4
ডেলসি রদ্রিগেজ

আলজাজিরা

ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শত শত বন্দীর জন্য সাধারণ ক্ষমা বিল ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করার পর এটি তার সর্বশেষ বড় সংস্কার উদ্যোগ। শুক্রবার রদ্রিগেজ বলেন, ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক সহিংসতার পুরো সময়কে অন্তর্ভুক্ত করে সাধারণ ক্ষমা আইন আনা হবে।

বিচারপতি, মন্ত্রী, সেনা কর্মকর্তা ও অন্য সরকারি নেতাদের উপস্থিতিতে তিনি জানান, জাতীয় পরিষদ জরুরি ভিত্তিতে এ বিল নিয়ে আলোচনা করবে। রদ্রিগেজ বলেন, এই আইন রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থার কারণে সৃষ্ট ক্ষত সারাতে সাহায্য করবে। এটি দেশে ন্যায়বিচার পুনঃনির্দেশ করবে এবং ভেনিজুয়েলাবাসীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করবে। তিনি আরো ঘোষণা দেন, কারাকাসের কুখ্যাত গোপন কারাগার ‘এল হেলিকোয়েড’ বন্ধ করে দেয়া হবে।