চবকের সাথে নেদারল্যান্ডস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Printed Edition
বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুস ডাইকস্ট্রাব নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পরিদর্শন এবং সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বন্দর, সামুদ্রিক খাত, টেকসই পরিবহন ব্যবস্থা, লজিস্টিকস উন্নয়ন এবং সম্ভাব্য দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় বিশেষভাবে লালদিয়া কনটেইনার টার্মিনালের উন্নয়ন, বন্দর ডিজিটালাইজেশন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, ইন্টিগ্রেটেড সার্ভিস, শিপ বিল্ডিং, সামুদ্রিক ইকো-সিস্টেম উন্নয়ন, গ্রিন পোর্ট বাস্তবায়ন, ভবিষ্যৎ বন্দর উন্নয়ন পরিকল্পনা, হিন্টারল্যান্ড কানেক্টিভিটি সম্প্রসারণ এবং কার্বন নিঃসরণ প্রশমনসহ ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পায়। পরিদর্শনকালে চবকের সদস্য (অর্থ) মো: মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো: মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), হারবার মাস্টার, চিফ হাইড্রোগ্রাফারসহ চবকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডস প্রতিনিধিদলে ঘবংঃৎধ ই.ঠ-এর পার্টনার ও বিশেষজ্ঞ হ্যারি দ্য লেইজার এবং রিচার্ড ভ্যান লাইয়ার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।