২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

দশম অধ্যায় : স্থির বিদ্যুৎ

Printed Edition
syllbus-3
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো: বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দশম অধ্যায় : স্থির বিদ্যুৎ’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

১৩। নিচের তথ্যগুলো লক্ষ করো :

র) অ-তে ব্যাপকভাবে ধারক ব্যবহৃত হয়

রর) ই একটি পরিবাহী

ররর) ঈ এর সাথে কম্পিউটারের সংযোগ থাকে

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র, রর

গ) রর, ররর ঘ) র, ররর

১৪। নিচের কোনটি প্রকৃতির একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বল?

ক) চৌম্বক বল

খ) তড়িৎ বল

গ) বিকর্ষণ বল

ঘ) ঘাত বল

১৫। তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতদ্বয় কী আধান প্রাপ্ত হয়?

ক) বিপরীত আধান

খ) একই জাতীয় আধান

গ) কোনো আধান প্রাপ্ত হয় না

ঘ) ধনাত্মক আধান

১৬। দু’টি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে কোন বিজ্ঞানী সূত্র প্রদান করেন?

ক) রবার্ট হুক

খ) গ্যালিলিও

গ) কুলম্ব

ঘ) আইনস্টাইন

উত্তর : ১৩. ঘ, ১৪. খ, ১৫. খ, ১৬. গ।