জীবননগরে টেকসই কৃষি বিষয়ক কর্মশালা
Printed Edition
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে জৈব-বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় কৃষি বিশেষজ্ঞরা জানান, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস, জীববৈচিত্র্যের ক্ষতি এবং খাদ্যে বিষাক্ত অবশিষ্টাংশের কারণে মানবস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এ প্রেক্ষাপটে বায়োপেস্টিসাইডকে নিরাপদ ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরা হয়।