ঈদযাত্রা নির্বিঘœ করতে টার্মিনালে সার্বক্ষণিক কাজ করছে ভিজিল্যান্স টিম : শিমুল বিশ্বাস
Printed Edition
বাসস
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেছেন, ঘরমুখো মানুষের আসন্ন পবিত্র ঈদযাত্রা নির্বিঘœ এবং বাস টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক কাজ করছে।
তিনি বলেন, টার্মিনালে মলমপার্টি ও ছিনতাই প্রতিরোধ, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এই টিম মাঠে রয়েছে।
গতকাল শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘ঈদযাত্রা নির্বিঘœ, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে।
শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাতে নানা ধরনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি এবং যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। জনগণের স্বার্থ রক্ষায় এসব অনিয়ম কঠোরভাবে দমন করে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শুধু পরিবহন খাতই নয়, প্রশাসনিক ও সেবামূলক বিভিন্ন ক্ষেত্রেও শৃঙ্খলার অভাব সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এসব সমস্যা সমাধানে শিমুল বিশ্বাস সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন।
মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিসুর রহমান, মালিক সমিতির সভাপতি এম এ বাতেন ও মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।