ঘাসফড়িং রাজা : মীর ফয়সাল নোমান

Printed Edition
agdum-4
ঘাসফড়িং রাজা : মীর ফয়সাল নোমান

এক দেশে ঘাসফড়িং নামে একজন রাজা বসবাস করত। তার বাবা ফাকুং রাজার মৃত্যুর পর তিনি উওরাধিকার সূত্রে রাজা হয় এবং তার নাম ঘাসুং রাজা। তাই তিনি চিন্তা করলেন, রাজা তো হলাম এবার দরকার একজন রানী। তাই সে স্বয়ংবর সভা ঢাকলেন এবং এর মধ্যে বাঁধল এক বিপত্তি। এক ব্যাঙ এসে হাজির হলো এবং ব্যাঙ সব রাজ্য প্রজাদের ধরে খেয়ে ফেলতে লাগল। রাজা ঘোষণা দিলেন, যেই ব্যাঙ মারতে পারবে সেই হবে রাজার রানী; কিন্তু ফড়িং এতে রাজি হলো না, অনেক ফরিং বলতে শুরু করল- আমরা মরতে রাজি নই, এই ব্যাঙ একটি বৈশিষ্ট্য আছে- তাকে কেউ আক্রমণ করতে এলে সে মুখ থেকে আগুন বের করে এবং আগুন জ্বলায় প্রতিপক্ষ মারা যায়। রাজ্য এক বুদ্ধিমান ফড়িং ছিল নাম তার টিংটং, সে এই ব্যাপার খেয়াল করল এবং সে ফড়িং রাজাকে জানাই সে তার সাথে যুদ্ধ করবে; কিন্তু একটি শর্ত আছে। রাজা বললেন, কি শর্ত? তখন বলল, সে যদি যুদ্ধ মারা যায় তার পরিবার সব দায়িত্ব আপনি নেবেন। রাজা বললেন, আমি রাজি। এরপর টিংটিং শক্তিশালী ব্যাঙ পাচুংয়ের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় এবং সে রাজা কাছ থেকে একটি আয়না নেয়। আয়না নিয়ে পাচুং সাথে টিংটং যুদ্ধ হয়। এই যুদ্ধ সময় পাচুং বলে- তোর কত শক্তি দেখা, সে রেগে যেই তার মুখ থেকে আগুন ছুড়ল।

সেই আয়না সে তার ঢাল হিসেবে টিংটিং ব্যবহার করল এবং আগুন ছুড়ার সাথে সাথে ওই আগুন আয়নার সাথে বারি খেয়ে তার কাছে ফেরে আসে এবং সে সেখানেই মারা যায়। এরপর থেকে টিংটিং সাথে ঘাসুং রাজার বিয়ে হয়। এরপর থেকে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।