জনতার দলের আলোচনা সভা
অবৈধ পুশইন ও পানি সন্ত্রাস করতে দেয়া হবেনা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সীমান্তে অবৈধ পুশইন ও পানি-সন্ত্রাসের করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে জনতার দল দলের নেতারা বলেন, বিভিন্ন সীমান্তে ও মানচিত্রে প্রতিবেশী শকুনের কুনজর পড়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মানচিত্র খাদক সেই শকুন পুনরায় জেগে উঠেছে। তারই প্রমাণ ভারতের এই অবৈধ পুশইন।
গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার দলের বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম কামাল, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান, দলের জ্যেষ্ঠ কৌশলগত ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব:) সাব্বির আহমেদ, নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহাবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মেজর (অব:) ডেল এইচ খান, জাহাঙ্গীর চৌধুরী, পারভীন সুলতানা, জাহান আরা আবেদীন, রেদোয়ান শিকদার, আফসানা মনা ও জামাল, শাহাবুদ্দিন ফরাজি, শেখ মামুন এবং ফুয়াদ সাকী প্রমুখ।