প্রাইম ব্যাংক-ফ্লোকো বাংলাদেশ চুক্তি স্বাক্ষর

Printed Edition
artho-4
প্রাইম ব্যাংক-ফ্লোকো বাংলাদেশ চুক্তি স্বাক্ষর

দেশের পেট্রোলপাম্প মালিকদের জন্য বিশেষায়িত গ্রিন ফাইন্যান্সিং সুবিধা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি ও ফ্লোকো বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক পিএলসি যোগ্য পেট্রোলপাম্প মালিকদের বিশেষভাবে নকশাকৃত গ্রিন ফাইন্যান্সিং সমাধান প্রদান করবে। এসব অর্থায়ন সুবিধার মাধ্যমে পাম্প মালিকরা ব্যয়বহুল প্রাথমিক বিনিয়োগের চাপ ছাড়াই আধুনিক ফুয়েল ট্যাংক পরিষ্কারকরণ, স্লাজ অপসারণ এবং বাষ্প নির্গমন হ্রাস প্রযুক্তি বাস্তবায়ন করতে পারবেন। সমঝোতা স্মারকে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এম নাজিম এ চৌধুরী এবং ফ্লোকো বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ ইফতাখার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির এসএমই বিজনেস বিভাগের (ভারপ্রাপ্ত) প্রধান মোহাম্মদ আমিনুর রহমান এবং এস বিজনেস ও রিফাইন্যান্স বিভাগের প্রধান শেখ নূর আলম। এ ছাড়াও ফ্লোকো বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মারুফ আলমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।