তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি বেড়েছে : আলতাফ চৌধুরী

Printed Edition
bangla-6
পটুয়াখালী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী : নয়া দিগন্ত

পটুয়াখালী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গতি ও মাত্রা বেড়ে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।

রোববার পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপিসহ মোট আটজন প্রার্থী রয়েছেন। দল বড় বা ছোট বিষয় নয়, প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতার ওপরই ভোটের ফলাফল নির্ভর করে। এই নির্বাচনকে ঘিরে দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র চলছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রায় ২০ কোটি মানুষ আবারো প্রমাণ করবে কিভাবে সব ষড়যন্ত্র পদদলিত করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা যায়।

মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেনাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনসহ অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, তৌহিক আলী খান