ইসলামিক ব্যাংকিং নিয়ে আইপিডিআরের কর্মশালা ২০ মে
Printed Edition
ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের (আইপিডিআর) উদ্যোগে ইসলামিক ব্যাংকিং বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ২০ মে বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইপিডিআর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকবেন বিশিষ্ট ব্যাংকার, ইসলামী ব্যাংক পিএলসির সাবেক এমডি আবদুল মান্নান।
বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সিস্টেমের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এই কর্মশালায় অংশগ্রহণের ফি এক হাজার টাকা। এতে নাম নিবন্ধনের শেষ তারিখ ১৮ মে। যোগাযোগ করা যাবে ০১৮৫৩৩৩২৬৯৪ এই নম্বরে। বিজ্ঞপ্তি।