বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে একজনের কারাদণ্ড
Printed Edition
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে একাব্বর হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত একাব্বর হোসেন উপজেলার দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। অভিযান শেষে জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।