লক্ষ্মীপুর ফোরাম চট্টগ্রামের উদ্যোগে সংবর্ধনা
Printed Edition
লক্ষ্মীপুর জেলা ফোরাম চট্টগ্রামের উদ্যোগে প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গত বুধবার নগরীর হোটেল সৈকতে চাকসুর লক্ষ্মীপুর জেলার নির্বাচিত প্রতিনিধিদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ফোরাম চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মো: শহিদুল্লাহ এবং নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক মো: মাহমুদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ অন্য নেতারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ফোরামের সহ-সভাপতি মো: শামসুল আলম, নুরুল আমিন, রেজাউল হক চৌধুরী, মোহাম্মদ শরিফুল্লাহ, সাবেক কাউন্সিলর মো: মাহফুজুল আলম, শিব্বীর আহমদ ভূঁইয়া, অর্থসম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিস সম্পাদক আকরাম হোসেন, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বিজ্ঞপ্তি।