মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে বন্যপ্রাণী ও প্রবাল ক্ষতিগ্রস্ত
Printed Edition
আলজাজিরা
মেক্সিকো উপসাগরে অজ্ঞাত একটি জাহাজ ও দু’টি প্রাকৃতিক উৎস থেকে তেল ছড়িয়ে পড়েছে। মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, তেল ইতোমধ্যে সাতটি প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় ছড়িয়ে পড়েছে, যা ৬০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত।
তেল ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম মার্চের শুরুতে ভেরাক্রুজ ও তাবাসকো উপকূলে ধরা পড়ে। কর্তৃপক্ষ বলছে, বড় ধরনের পরিবেশগত ক্ষতি হয়নি। তবে আন্তর্জাতিক সংস্থা ওশিয়ানা জানিয়েছে, তেল ছড়িয়ে পড়ায় সামুদ্রিক কচ্ছপ, একটি ম্যানাটি ও বিভিন্ন মাছ মারা গেছে। প্রায় ১৭টি প্রবালও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেক্সিকোর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল রাইমুন্ডো মোরালেস জানিয়েছেন, তেল ছড়ানোর উৎস তিনটি- ভেরাক্রুজের কোয়াতজাকোয়ালকোস বন্দরের কাছে একটি জাহাজ, একটি ভূতাত্ত্বিক স্থান এবং ক্যাম্পেচে উপসাগরের আরেকটি প্রাকৃতিক লিক। তিনি বলেন, প্রাকৃতিক উৎসগুলো থেকে তেল সবসময় বের হয়, তবে গত মাসে প্রবাহ বেড়েছে।
১৭ মার্চ আলমেকা রিফাইনারির কাছে বিস্ফোরণে পাঁচজন নিহত হন।