পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

Printed Edition

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত হোসেন শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।