পুঠিয়ায় ১০টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

Printed Edition

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণের জন্য ১০টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের সমন্বয় এবং ফিলিং স্টেশনগুলোর অনিয়মের কারণে আইনি ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসকে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুঠিয়া উপজেলার ফিলিং স্টেশনগুলোর ট্যাগ অফিসাররা হলেন- ইউডিএফইউ জিডিপিএ কর্মকর্তা শাহীন ওয়াজ সরকার- খান ফিলিং স্টেশন, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম- প্রিয় ফিলিং স্টেশন, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম- রাইম ফিলিং স্টেশন, সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম- বানেশ্বর ফিলিং স্টেশন, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন- বিসমিল্লাহ ফিলিং স্টেশন, সমবায় কর্মকর্তা আবু মোতালেব- নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন, পরিদর্শক বিএমডিএ আব্দুল্লাহিল কাফি- আদর্শ ফিলিং স্টেশন, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম- জাহাঙ্গীর ফিলিং স্টেশন, উপসহকারী কৃষি কর্মকর্তা মনজুরুল হক- হক ফিলিং স্টেশন এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ- পুঠিয়া ফিলিং স্টেশন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, জ্বালানি তেলের ঘাটতি নাই। আগে যেসব বাইকার আধা লিটার বা এক লিটার তেল নিতো তারা এখন দশ-বিশ লিটার করে তেল নিতে চায়। এজন্য ফিলিং স্টেশনগুলোতে একটা কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে। বিশৃঙ্খলা ভাঙচুর ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণ করা যাবে বলে তিনি দাবি করেন।