তেল অবরোধ নিয়ে রুবিওর বক্তব্য কিউবার প্রত্যাখ্যান

Printed Edition
onno-3
মার্কো রুবিও, ব্রুনো রড্রিগজ

এএফপি

কিউবা অভিযোগ করেছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির ওপর তেল অবরোধ চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, রুবিও ‘সরাসরি মিথ্যা বলার’ পথ বেছে নিয়েছেন।

জানুয়ারি থেকে জ্বালানি সঙ্কটে ভুগছে কিউবা। ওই সময় মার্কিন বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও কিউবার মিত্র নিকোলাস মাদুরোকে আটক করে। একই সাথে কিউবায় অপরিশোধিত তেল পাঠানো দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেয় ওয়াশিংটন।

রড্রিগজ বলেন, রুবিওর বক্তব্য প্রেসিডেন্ট ও হোয়াইট হাউজের মুখপাত্রের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। এর কয়েক ঘণ্টা আগে, হোয়াইট হাউজে দেয়া মন্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানান রড্রিগজ। দৈনিক ব্রিফিংয়ে অতিথি সঞ্চালক হিসেবে উপস্থিত হয়ে রুবিও বলেন, ‘কিউবার ওপর সরাসরি কোনো তেল অবরোধ নেই।’ তিনি বলেন, ‘আগে ভেনিজুয়েলা কিউবাকে বিনা মূল্যে তেল দিত। তারা ওই তেলের প্রায় ৬০ শতাংশ পুনরায় বিক্রি করে নগদ অর্থ আয় করত। সেটি জনগণের কোনো উপকারে আসত না।’ রুবিও আরো বলেন, ‘এখন যা হয়েছে, তা হলো ভেনিজুয়েলা আর বিনা মূল্যে তেল দিচ্ছে না।’