বেতুয়া হুজুরের বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল আজ

Printed Edition

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়ির ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ। প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ:) এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমীর (রহ:) স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে আজ সোমবার বাদ জোহর থেকে ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

আলহাজ হজরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হজরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বয়ান করবেন দেশবরেণ্য মুফাসসিরে কুরআন নাগাইশ দরবার শরিফের পীর সাহেব মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী।

এতে সহসভাপতি হিসেবে থাকবেন বানিয়াপাড়া দরবার শরিফের পীর সাহেব মাওলানা মো: আবু বকর ছিদ্দীক আল-কাশেমী, ধামতী দরবারের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মো: নূরুল্লাহ। মাহফিলে প্রধান আলোচকের বয়ান করবেন ঢাকার এলিফ্যান্ট রোড বায়তুল মামুর জামে মসজিদের খতিব শায়খ হাফেজ মাওলানা হাসান জামিল। বিজ্ঞপ্তি।