ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্সে পড়াশোনা

Printed Edition
syllbus-4
ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্সে পড়াশোনা

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শামীম হামিদী বলেছেন, বর্তমান বিশ্বের জটিল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ডেভেলপমেন্ট স্টাডিজ লেখাপড়ার ক্ষেত্রে অন্যতম প্রাসঙ্গিক এবং কার্যকর একটি বিষয়। এটি আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের এমন একটি শাখা যা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার সংরক্ষণের মতো ইস্যুগুলো বিশ্লেষণ এবং সমাধানে মনোযোগ দেয়। এ ছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজের বিশেষত্ব হলো এর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি। এটি অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে একীভূত জ্ঞান প্রদান করে। ফলে এই বিষয়ের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। ড. শামীম হামিদী আরো বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায়, উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি উন্নত দেশেও ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে কাজ করার সুযোগ অসীম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন শওকত আরা হোসেন বলেন, ‘যুগোপযোগী চাহিদার সাথে মিল রেখে এখানে ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্স চালু করা হয়েছে। তিনি আরো বলেন, এখানকার শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা অনেক বেশি। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, এখানকার শিক্ষকরা আন্তরিকতার সাথে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান অর্জন করতে পারে। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান শহিদুল কাদির পাটোয়ারী বলেন, এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠার প্রায় ৩১ বছরের অভিজ্ঞতার প্রেক্ষাপটে অ্যাকাডেমিক দিক থেকে পরিপূর্ণতা লাভ করেছে। আশা করি নতুন চালু করা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারবে। অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চার বছরের অনার্স কোর্সের ফি তিন লাখ ৬০ টাকা। যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪। বিজ্ঞপ্তি।