ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট অনুষ্ঠিত
Printed Edition
পিকিউআরইসি প্রেজেন্টস ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২.০ প্রতিযোগিতায় ‘ওয়ারকোয়েস্ট’ (ডধৎয়ঁবংঃ) সেগমেন্টে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দল দঅঈঈ ঘরসৎড়ফদ চ্যাম্পিয়ন হয়েছে। এই বিভাগে বিসিআইসি কলেজের দল দঊৎৎড়ৎ ৪০৪দ রানার্স-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল দওহঃরভধফধদ তৃতীয় স্থান অর্জন করেছে। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) তিন দিনব্যাপী এই কুইজ ফেস্ট আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ৩ মে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ঈওউ) প্রধান মোসলেহ উদ্দিন আহমেদ, কুইজ সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারসহ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কুইজ মাস্টার হিসেবে বিভিন্ন সেগমেন্ট পরিচালনা করেন অর্নব রায় পার্থ, রাশেদ মুহাম্মদ মুসা, সায়েম বিন রফিক, মেহের নিগার, নাঈমা বিনতে আবদুল্লাহ, মো: লূত হাসান, ফাতেহী নূর লিজা এবং সিয়াম লাবিব। অনুষ্ঠান সঞ্চালন করেন জনপ্রিয় কুইজ মাস্টার ফেরদৌস বাপ্পী। অনুষ্ঠানে কুইজ সোসাইটির প্রথম প্রকাশিত ম্যাগাজিন ‘প্রজ্ঞা’-এর মোড়ক উন্মোচন করা হয়। আজ ০৪ মে সোমবার ইন্টার-ইউনিভার্সিটি এবং মেগা কুইজ সেগমেন্ট অনুষ্ঠিত হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
উল্লেখ্য, মেগাকুইজ কার্নিভালের আন্তর্জাতিক অনলাইন সেগমেন্টে বাংলাদেশ-সহ বিশ্বের ৯ টি দেশের ৩৭৭টি দল অংশগ্রহণ করে। স্কুল এবং কলেজ সেগমেন্টে দেশের প্রায় ১২০টি স্কুল টিম এবং প্রায় ১০০টি কলেজ টিম অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।