মির্জা আব্বাসের সুস্থতায় মোহামেডান ক্লাবে দোয়া

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত হয় বিশেষ দোয়া মাহফিল। সেখানে উপস্থিত ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। দোয়া মাহফিলে এসে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্মৃতিচারণ করে জানিয়েছেন, তার বিয়েতে গিয়েছিলেন মির্জা আব্বাস।

দোয়া মাহফিলে তার উপস্থিত হওয়ার যৌক্তিকতাও তুলে ধরেন তামিম ইকবাল। ‘তার সঙ্গে দেখার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন। আর এক-দুইবার তার সঙ্গে দেখা হয়েছে। তিনি মোহামেডানের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। ক্রীড়ামন্ত্রীও ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ। মোহামেডান ক্লাব একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা গুরুত্বপূর্ণ।’