বিএনসিসির সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন বিমান বাহিনী প্রধানের

Printed Edition

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ গতকাল সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে তিনি বিএনসিসিতে কর্মরত সার্ভিস অফিসার, বিএনসিসি অফিসার (বিএনসিসিও), প্রফেসর আন্ডার অফিসার (পিইউও), টিচার আন্ডার অফিসার (টিইউও), আগত অতিথি ও বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধার সাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা এবং এই সংস্থার সব সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিএনসিসি অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।-আইএসপিআর।