ধামরাইয়ে ৩ হাসপাতালে অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ
Printed Edition
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে অনিয়মের অভিযোগে অর্থদণ্ড ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার উপজেলার কালামপুর এলাকায় তিনটি হাসপাতালে এসব অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।
উপজেলা প্রশাসন জানায়, দুপুরের দিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় আ্যাপোলো ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দু’টি হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এছাড়া পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল নামে আরেকটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগ থাকায় সেটি সিলগালা করা হয়।