গোমস্তাপুরে হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় খেজুর বিতরণ
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় সৌদি আরব সরকারের পাঠানো উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। গত রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম
উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (কর্মকর্তা) আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এসব খেজুর সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।