কেউ যেন আঙুল উঠাতে না পারে : এমপি মারজিয়া
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের ছয়টি উপজেলার অসহায় পরিবারের মধ্যে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে বরাদ্দ দেয়া হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেউ যেন আমাদের দিকে আঙুল উঠাতে না পারে, তার জন্য চেষ্টা করব। ভবিষ্যতে কেউ যাতে গরিবের হক না মারতে পারে সেদিকেও সচেষ্ট থাকব আমরা।