দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, মোনাজাত ও র‌্যালির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের জুলাই শহীদ গণস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, জেলা বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।