টিটিতে আরো ৬ পদক
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম তিন দিনেই একটি স্বর্ণ, একটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জসহ মোট আটটি পদক নিশ্চিত করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল আরো একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব জুটি ফাইনালে উঠে অন্তত রৌপ্য নিশ্চিত করেছে। অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈতে মো: শাহীন আহমেদ ও মিদুর রহমান জুটি, অনূর্ধ্ব-১৫ বালিকা দ্বৈতে রাফিয়া চৌধুরী ও রোজা ইসলাম জুটি, অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈতে খই খই মারমাও রেশমী তৈঞ্চঙ্গা জুটি, মিশ্র দ্বৈতে অনূর্ধ্ব-১৫ বিভাগে মো: মিদুল রহমান ও রোজা ইসলাম জুটি এবং অনূর্ধ্ব-১৯ দ্বৈত মিশ্রে আবুল হাসেম হাসিব ও খই খই মারমা জুটি বাংলাদেশরে হয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।
এর আগে গত পরশু দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণ জিতেছিল। একক ইভেন্টেও ভালো সম্ভাবনা রয়েছে। খই খই সাই মারমা, নাফিজ ইকবাল, আবুল হাশেম হাসিব ও মিদুল রহমান নিজ নিজ বিভাগে কোয়ার্টার বা প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন।