সাংবাদিক নেতার ভগ্নিপতি নিখোঁজ

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে ইদ্রিস আলী খান (৭০) নামে এক ব্যক্তি গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার তিনি সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মৃত জয়নাল সিকদারের বাড়িতে বেড়াতে যান। সেখানে জয়নাল সিকদারের বাড়ি সংলগ্ন কাঠগড়া পূর্বপাড়া জামে মসজিদে (ভাঙা মসজিদ) আসরের নামাজ আদায়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পারিবার জানায়, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ইদ্রিস আলীর স্ত্রী ফিরোজা বেগম জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। কেউ তার খোঁজ পেলে ০১৭৭৬৬২৩৩৬২ নাম্বারে পরিবারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।