হাদিসের কথা
অধীনস্থের প্রতি রাসূলের কোমল আচরণ
Printed Edition
হজরত আনাস রা: বর্ণনা করেছেন, আমি ১০ বছর যাবত রাসূলুল্লাহ সা:-এর খেদমতে নিয়োজিত ছিলাম। আমার কোনো কাজ সম্পর্কে তিনি কখনো উহ! শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কোনো কাজে কখনো বলেননি, তুমি এ কাজ করলে কেন? কিংবা কোনো কাজ না করলে কখনো বলেননি, তুমি এ কাজ করলে না কেন?
-বুখারি-৬০৩৮, মুসলিম-২৩০৯