কুমিল্লা-৩ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির কায়কোবাদ
Printed Edition
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তিনি প্রথমে বাবা-মার কবর জিয়ারত করেন। পরে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম তদারকি করেন। মনোনয়নপত্র দাখিলের পুরো পক্রিয়াটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।