চাটগাঁইয়্যা নওজোয়ান’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে গত রোববার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহিত উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলি, বিশিষ্ট শিল্পপতি ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়াইজ, সঙ্গীত শিল্পী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান রানা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল সেক্রেটারি আওয়াজ মাবুদ, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আনোয়ার হায়দার রাজিন এবং সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর। সংগঠনের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান ও লোকনৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে চট্টগ্রামের কৃষ্টি ও আধুনিকতার মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়। বিজ্ঞপ্তি।