সাবেক এমপি বাহাউল হকের ইন্তেকাল

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

বর্ষিয়ান রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক (৮১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার সকালে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত হয়ে নানা রোগে ভুগছিলেন।

বাদ জুমআ ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ ও নিজ গ্রাম সোনারগাঁও পৌরসভার গোয়ালদী প্রাইমারি স্কুলসংলগ্ন বালুর মাঠে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে বাহাউল হক একাডেমির প্রাঙ্গণে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।