প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে নানা কর্মসূচি
Printed Edition
আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে- সকালে বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সাথে একটি প্রস্তুতি সভা। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরপর বেলা ১১টায় কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দুপুর সাড়ে ১২টায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্পের স্থান পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।