ঢাকা ট্যাকসেস বারের নতুন সভাপতি মিজান ও সম্পাদক আশরাফ

Printed Edition
3rd-6
ঢাকা ট্যাকসেস বারের নির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়

ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৬-২০২৭ এ সভাপতি হয়েছেন মো: মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফ হোসেন খান। গত ২২ ও ২৩ এপ্রিল রাজস্ব ভবন, কাকরাইলে অবস্থিত অ্যাসোসিয়েশনের দফতরে নিবন্ধিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গতকাল ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীরা।

এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। উল্লেখ্য, ২০১৮ সালের পরে এবারেই প্রথম ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো। বিজ্ঞপ্তি।