সামুদ্রিক গবেষণায় সিঙ্গাপুরের ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

Printed Edition

দ্য স্টারটিস টাইমস

সিঙ্গাপুর আগামী পাঁচ বছরে সামুদ্রিক গবেষণা ও উন্নয়নে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর মেরিটাইম উইকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী জেফ্রি সিও এই তথ্য জানান। এই বিশাল বিনিয়োগ মূলত একটি নতুন মেরিটাইম প্রযুক্তি ও গবেষণা রোডম্যাপের অংশ যা ভবিষ্যৎ উদ্ভাবনকে ত্বরান্বিত করবে।

সিঙ্গাপুর সরকারের এই পরিকল্পনায় স্বয়ংক্রিয় বন্দর পরিচালনা বিকল্প জ্বালানি এবং স্মার্ট জাহাজ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এর মাধ্যমে দেশটি তাদের সামুদ্রিক খাতকে আরো আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। বৈশ্বিক বাণিজ্যে যখন ইসরাইলকেন্দ্রিক অস্থিরতা কিংবা লোহিত সাগরে হাউছি বিদ্রোহীদের তৎপরতার কারণে সরবরাহব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ছে।