আকিজ মোটরসের ‘পথিক, টাইটান’ ও ‘আকিজ লিথিয়াম ব্যাটারি’ উন্মোচন
Printed Edition
আকিজ মোটরস তাদের গ্র্যান্ড প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে তিনটি আধুনিক ও উদ্ভাবনী পণ্য “পথিক” ইলেকট্রিক অটোরিকশা, “টাইটান” ইলেকট্রিক মোটরসাইকেল এবং ইকো ফ্রেন্ডলি আকিজ লিথিয়াম ব্যাটারি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
পণ্যগুলো উদ্বোধন করেন শেখ আমিন উদ্দিন, ডিরেক্টর, আকিজ গ্রুপ ও সিইও আকিজ মটরস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল আমিন, এক্সিকিউটিভ ডিরেক্টর, আকিজ এক্সপ্রেস এবং আবু সাঈদ, ব্র্যান্ড অ্যাডভাইজর, আকিজ মোটরস।
নতুন উন্মোচিত “পথিক” ইলেকট্রিক অটোরিকশা একটি সরকার অনুমোদিত (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত) নগর পরিবহন সমাধান, যা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক টেকনিক্যালভাবে পরীক্ষিত ও সার্টিফিকেশনপ্রাপ্ত। আকিজ মটরস কর্তৃক দেশীয়ভাবে উৎপাদিত এই যানটি “সরকারি লাইসেন্সপ্রাপ্ত ‘পথিক’ ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সফলভাবে পরিচালিত হয়ে এর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা প্রমাণ করেছে।”
“টাইটান” ইলেকট্রিক মোটরসাইকেল নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক নকশা এবং সম্পূর্ণ জ্বালানিমুক্ত চলাচলের সুবিধা, যা ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী, স্মার্ট ও পরিবেশবান্ধব রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
আকিজ লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক যানবাহনের জন্য একটি ইকো ফ্রেন্ডলি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তির সমাধান। একবার পূর্ণ চার্জে এটি ২০০ কিলোমিটারের বেশি চলার সক্ষমতা প্রদান করে এবং সাত বছরেরও বেশি স্থায়িত্ব নিশ্চিত করে। উন্নত প্রযুক্তিনির্ভর এই ব্যাটারি দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় ও নির্ভরযোগ্য ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। বিজ্ঞপ্তি।