৫ মে রাজধানীতে দুই দিনের শাপলা গণহত্যা প্রদর্শনী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে ৫ ও ৬ মে প্রদর্শনীটি রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘শাপলার শহীদচিত্র : অদেখা সত্যের ফ্রেম’ শিরোনামে অনুষ্ঠিত হবে। ৫ মে বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারবর্গ ও আহত ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রদর্শনীতে ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব।