সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে হোমিওপ্যাথি মোক্ষম হাতিয়ার : ড. আ ফ ম খালিদ হোসেন

Printed Edition
3rd-2
চট্টগ্রামে সেমিনারে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে গণমানুষের চিকিৎসাসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে উৎসর্গ করতে হবে।

তিনি জটিল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্যের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোমিওপ্যাথিকে বিকল্প চিকিৎসা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামীর স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিকল্প চিকিৎসা পদ্ধতিকে মোক্ষম হাতিয়ার মনে করা হচ্ছে।

গতকাল শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ আয়োজিত চিকিৎসক সম্মেলন, বিজ্ঞান সেমিনার ও গুণী চিকিৎসক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা: সেখ সাবির উদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডা: সালেহ আহমেদ সুলেমান, ডা: আতাহার আলী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ্ প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডা: আ ন ম বদরউদ্দিন। অনুষ্ঠানে ছয়জন গুণী চিকিৎসক মরহুম ডা: মাওলানা হাবীবুল্লাহ, মরহুম ডা: আবদুল করিম, মরহুম ডা: মুহাম্মদ ইয়াকুব, মরহুম ডা: আবদুল হালিম, মরহুম মাওলানা ছলিমউল্লাহ ও মরহুম ডা: কামাল উদ্দিন আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া ডা: সালেহ আহমেদ সুলেমান, ডা: মুহাম্মদ আতাহার আলী, ডা: শেখ সাবির উদ্দিন আহমাদ, ডা: জামালউদ্দিন আহম্মেদ, ডা: গিয়াস উদ্দিন আহমদ (মঞ্জু), ডা: কাজী আবু জাফর মো: রফিক উদ্দিন, অধ্যক্ষ ডা: সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডা: মুহাম্মদ আব্দুল্লাহ, ডা: বেলায়েত হোসেন, অধ্যক্ষ ডা: আবুল কাশেম, ডা: মো: শহীদুল হক, ডা: আশুতোষ নাথ, ডা: গোপাল ভট্টাচার্য, ডা: মো: গোলাম হোসেন, ডা: মো: সারওয়ার কামাল উদ্দিন, ডা: এম ফারুক আহমদ, অধ্যক্ষ ডা: মোহাম্মদ আমিন, অধ্যাপক ডা: এনামুল হক চৌধুরী, লায়ন ডা: শহিদুল ইসলাম, ডা: প্রবীর কান্তি পাল, ডা: পরেশ চক্রবর্তী, ডা: ভজন কুমার তলাপাত্রকে হ্যানিম্যান পদকে ভূষিত করা হয়। এ উপলক্ষে প্রকাশিত স্মারক উন্মোচন করেন প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ চকরিয়া সিকদারপাড়ায় নিজের প্রতিষ্ঠিত শিক্ষা কমপ্লেক্সে একটি হোমিও দাতব্য চিকিৎসালয় চালু করার ঘোষণা দেন।