মেঘনা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে মতদ্বৈধতা

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে মতদ্বৈধতা দেখা দিয়েছে। পদবঞ্চিত আজহারুল হক শাহীন, আব্দুল অদুদ মুন্সি, শাহাবুদ্দিন ও তাদের সমর্থিতদের মধ্যে এ বিষয়ে ক্ষোভ বিরাজ করছে। মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী (মুগারচর) ও সদস্যসচিব এম এম মিজানসহ (বড়কান্দা) ৩৯ সদস্যবিশিষ্ট মেঘনা উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গত ২৬ এপ্রিল অনুমোদন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি।

পদবঞ্চিত ও নতুন দায়িত্বপ্রাপ্তদের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো: আক্তারুজ্জামান সরকার বলেন, নতুন কমিটির বিষয়ে দলের হাইকমান্ড তথা নীতিনির্ধারণী নেতৃবৃন্দ অবহিত রয়েছেন। এ ছাড়া যারা পদ বঞ্চিত হয়েছেন তারা নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি বিধায় ২৬ এপ্রিল ৩৯ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে, এমনকি নতুন কমিটিতে পদবঞ্চিতদের রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু তাদের অসহযোগিতার কারণে রাখা সম্ভব হয়নি বরং মতদ্বৈধতা সৃষ্টি হয়েছে।