সিরিজ দক্ষিণ আফ্রিকার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে নতুনদের পরীক্ষা-নিরীক্ষায় জয় দক্ষিণ আফ্রিকার। ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে গতকাল আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে আট উইকেট হারিয়ে ১৫৪ রানেই থেমে যায় স্বাগতিক দল। ফলে অঘোষিত ফাইনালে কিউইদের ৩৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। ম্যাচ ও সিরিজসেরা আফ্রিকার ইস্টারহাউজেন।