শিপার্স কাউন্সিলের পরিচালনা পর্ষদের সভা
Printed Edition
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)-এর ২০২৬ ও ২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা বৃহস্পতিবার চেয়ারম্যান মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়াও আগামী ১০-১১ সেপ্টেম্বর হংকং-এ অনুষ্ঠিতব্য হংকং শিপার্স কাউন্সিলের ৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান এবং ‘আনলকিং গ্লোবাল অপর্চুনিটিজ : ইয়োর পাথওয়ে টু ইন্টারন্যাশনাল সাকসেস’ শীর্ষক শিপার্স ফোরাম-এ শিপার্স কাউন্সিলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো: বখতিয়ার; ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান এবং পরিচালকবৃন্দ গনেশ চন্দ্র সাহা; আরজু রহমান ভূঁইয়া; জিয়াউল ইসলাম; সরওয়ার আলম ও রফিউর রহমান খান ইউসুফজাই পর্ষদ সভায় যোগদান করেন। বিজ্ঞপ্তি।