এতিমখানায় হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ

Printed Edition
artho-3
এতিমখানায় হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ

চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা এবং হজরত খাদিজাতুল কোবরা (রা:) বালিকা এতিমখানার নিবাসীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পোশাক সামগ্রী বিতরণ অনুষ্ঠান শনিবার এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দিন কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসা সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আজিজুল হক জেহাদী, হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের সহ-সভাপতি মুফতি মাওলানা ওবায়দুল্লাহ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ সিদ্দিকী, জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষক মাস্টার রিদুয়ানুল ইসলাম বিএসসি, হজরত খাদিজাতুল কোবরা (রা:) বালিকা এতিমখানার কোষাধ্যক্ষ হাফেজ আহমদ হোসেন, মাওলানা জাফর আলম, হাফেজ রুস্তম, হাফেজ মাওলানা নাসির উদ্দিন ও হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।