ই ন্দো নে শি য়া র রূ প ক থা
সাগরকন্যার অ্যাডভেঞ্চার
ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
Printed Edition
(গত দিনের পর)
- সেই সাথে তুমি অর্জন করেছ ভিন্ন এক অবয়ব। তুমি পেয়েছ নতুন শক্তি, নতুন পরিচিতি।’
কবির কথা শুনে মেরিন্তারার চোখে অশ্রু নেমে আসে। সে বুঝতে পারে, তার দেহটা সাগরতলে পড়ে থাকলেও মন পড়ে আছে ডাঙায় রাজকুমারের অন্তরে। অথচ সে চেয়েছিল, মান্দারশাহ যেন তাকে ভুলে যান...।
একদিন মেরিন্তারা সমুদ্রতলে প্রবাল প্রাচীরের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। বাগানে অসংখ্য সামুদ্রিক ফুলের গাছ। গাছগুলোতে এবং ফুলে কোনো গন্ধ নেই। সে পরিচর্যা করছিল একটি বর্ণিল প্রবালকে। লাউতান সিংহ বাগানেই বসে ছিলেন। তিনি দেখলেন, তার মেয়ের মনে এখনো লুকিয়ে আছে ডাঙার মানুষদের জন্য মায়া মমতা ও ভালোবাসা। তিনি ভাবলেন, ভালোবাসার জন্য তার মেয়ে নিজের জীবন বাজি রেখেছিল। তার কণ্ঠস্বর বন্ধক রেখেছিল জল-ডাইনির কাছে। এ যেন এক কঠিন আত্মত্যাগ।
(চলবে)