সাধারণ বীমা করপোরেশনের চলতি অর্থবছরে ৫০ কোটি টাকা লভ্যাংশ প্রদান
Printed Edition
২০২৫-২৬ অর্থবছরে লভ্যাংশ বাবদ ৫০ কোটি টাকা গতকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট সাধারণ বীমা করপোরেশনের পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী (অবসরপ্রাপ্ত সচিব) হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো: হারুন-অর-রশিদ। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো: আজিমুদ্দিন বিশ্বাস (অতিরিক্ত সচিব), মো: সাঈদ কুতুব (অতিরিক্ত সচিব), শেখ ফরিদ (যুগ্ম সচিব) এবং সাধারণ বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (অর্থ) বিবেকানন্দ সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (কেন্দ্রীয় হিসাব বিভাগ) এ কে মাকসুদুল আহসান ভুঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।