চিতলমারী চ্যাম্পিয়ন

Printed Edition

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রিকেটে বাগেরহাট জেলায় চিতলমারী উপজেলার ক্ষুদে খেলোয়াড়রা চ্যাম্পিয়ান হয়েছে। আগামী ১৯ মে তারা খুলনা বিভাগীয় মাঠে খেলবে। গত পরশু বাগেরহাট স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মোড়েলগঞ্জ উপজেলা ১০ ওভারে ৩ ইউকেট হারিয়ে ৭৬ রান করে রানার্সআপ হয়। জবাবে চিতলমারীর ক্যাপ্টেন সৌমিক সমাদ্দারের দল ১০ ওভারে ৫ ইউকেট হারিয়ে ৭৭ রানে চ্যাম্পিয়ানশিপ অর্জন করে। খেলায় চিতলমারীর খেলোয়াড় আলী মাহামুদ নোবেল ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ম্যাচ ও সেরা বলারের খেতাব অর্জন করেন। এর আগে রোববার (১০ মে) সেমিফাইনালে কচুয়া উপজেলার বিপক্ষে খেলায় চিতলমারী দলের তারিফ শেখ ২ ওভারে ৫ ইউকেটের পতন ঘটিয়ে ‘ম্যাচ বল’ অর্জন।

ফাইলান খেলা শেষে সোমবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন কৃতি খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।